ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন খান। তারা শিক্ষার্থীদের নানা সমস্যা ও প্রত্যাশার বিষয়গুলো উপাচার্যের সামনে তুলে ধরেন।
আলোচনায় শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা আরও স্বচ্ছ ও কার্যকর করতে সিট বরাদ্দের একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন এবং পুরো প্রক্রিয়াকে অটোমেশনের আওতায় আনার দাবি জানানো হয়। একইসঙ্গে অনিয়মিত বা দীর্ঘমেয়াদি (৬–৭ সেশন) শিক্ষার্থীদের হলে সিট প্রদান বন্ধ করে নিয়মিত শিক্ষার্থীদের জন্য আবাসন নিশ্চিত করার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়। উপাচার্য এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ছাত্রীদের হলে সিট সংকটের কারণে বৃত্তি পেতে যে জটিলতা তৈরি হচ্ছে, তা দ্রুত সমাধানের দাবিও জানানো হয়। উপাচার্য সংশ্লিষ্ট দপ্তরকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।
ডাকসুর পক্ষ থেকে কেন্দ্রীয় মসজিদের সংস্কার শেষে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে বিদ্যুৎ-সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন এবং টিএসসিসহ বিভিন্ন স্থানে অবকাঠামোগত উন্নয়নকাজ দ্রুত শেষ করার আহ্বান জানানো হয়।
এছাড়া কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর ২ কোটি টাকার বাজেট বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়।
শিক্ষক মূল্যায়ন পদ্ধতি দ্রুত বাস্তবায়ন, ২৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, চীনের সহযোগিতায় নতুন হল নির্মাণ, ছাত্রী হলগুলোতে অ্যাক্সেস কন্ট্রোল গেট স্থাপন, এবং শহীদ ওসমান হাদির কবর সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের বিষয়েও আলোচনা হয়।
এছাড়া ই-মেইল ভেরিফিকেশন ফি বাতিল, মোকাররম ভবন, মোতাহার ভবন ও কার্জন হল এলাকায় ক্যান্টিন চালু, শিক্ষক-শিক্ষার্থীদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার নির্মাণ এবং মুসা খাঁ মসজিদের সংস্কারকাজ দ্রুত শুরুর বিষয়েও দৃষ্টি আকর্ষণ করা হয়।
শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের জন্য দুই ধাপে সভা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়—প্রথম ধাপে ডাকসু প্রতিনিধিদের সঙ্গে এবং দ্বিতীয় ধাপে হল সংসদের প্রতিনিধিদের সঙ্গে। এ প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
সর্বোপরি, ডাকসু নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব নীতি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। উপাচার্যও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
সভায় উপাচার্যের আমন্ত্রণে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং অ্যাথলেটিক্স কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!