ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৪ মার্চ সংঘটিত ওই হত্যাকাণ্ডের পর থেকে ফজলুর রহমান কুষ্টিয়া সদর হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন ছিলেন। আজ তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাসুদ রানা বলেন, “দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকরা ফজলুর রহমানকে সুস্থ ঘোষণা করলে তাকে আদালতে সোপর্দ করা হয়। বর্তমানে তিনি কথা বলতে অক্ষম, যার কারণে তার কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে আহত অবস্থায় চিকিৎসকের সামনে তিনি একটি লিখিত বক্তব্য দিয়েছিলেন। মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে।”
তিনি আরও বলেন, “মামলার অন্যান্য আসামিরা যেন দেশের বাইরে যেতে না পারে, সে জন্য আদালতের নির্দেশ অনুসারে ইমিগ্রেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। তাদের বিষয়েও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”
উল্লেখ্য, গত ৪ মার্চ নিজ কক্ষে সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাত করেন এক কর্মচারী। পরে অভিযুক্ত নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ৫ মার্চ ইবি থানায় নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে চিকিৎসাধীন থাকা অবস্থায়ই প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এদিকে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে সমাজকল্যাণ বিভাগের সাবেক কর্মচারী উম্মুল মু’মিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং একই বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!