রাজধানীর মিরপুরের মনিপুর বালক উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান করেছেন জামায়াত ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শফিকুর রহমান।
ভোট প্রদান শেষে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আগের তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। আমি নিজেও জেলে থাকায় ভোট দিতে পারি নাই। তরুণদের জন্যও এটা প্রথম ভোট। এই ভোটের মধ্যে মাধ্যমে সন্ত্রাস মুক্ত দখলমুক্ত হোক। এমন সরকার গঠিত হোক যে সরকার ব্যক্তি পরিবার দলের হবে না যে সরকার হবে জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী ।‘
এবার উৎসবমুখর পরিবেশে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজের অধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে ডাক্তার শফিক বলেন, সব ভয় ও দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে ভোটকেন্দ্রে আসুন এবং উৎসবমুখর পরিবেশে আপনার পছন্দের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন।’
ভোটে অনিয়ম ও কারচুপির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে ছোটখাট ব্যাপারে ছাড় দেব। কিন্তু বড় অনিয়মে কোনো ছাড় দেবো না। আমাদের যা করার তাই করব। মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক আমরা কোনভাবে চাইনা। সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটাই হবে ভোট যখন সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে আমরাও মানবো অন্যদেরকেও মানতে হবে ।‘ সবাইকে ধৈর্যের সঙ্গে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।
জামায়াত আমির দেশবাসীকে সতর্ক করে বলেন, ‘ভোটদান থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত যেকোনো ধরনের কারচুপি, অনিয়ম ও ভোট ডাকাতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন। মনে রাখবেন, আজকের এই ভোট শুধু একটি ব্যক্তিগত অধিকার নয়; বরং শহীদদের রক্তে রঞ্জিত এমন এক আমানত যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার চাবি। আপনারা অত্যন্ত ধৈর্য ও শৃঙ্খলার সাথে ভোটকেন্দ্রে যান এবং নিজের পবিত্র আমানত রক্ষা করুন।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!