রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ভোট প্রদান শেষে তিনি বলেছেন, গত দেড় বছর ধরে তিনি এ দিনের জন্য অপেক্ষা করছিলেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি ভোট দেন। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেনাপ্রধান বলেন, ‘জাতির জীবনে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সকাল থেকেই সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। জনগণ এখন পুরো পরিস্থিতি নিয়ে আশ্বস্ত।’
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করব, আপনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট প্রদান করবেন।’ তিনি আরও বলেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা আশা করছি, ইনশাল্লাহ একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারব।’
গণমাধ্যমকর্মীদের ভূমিকাও তুলে ধরেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘যারা ভোট দিতে পারছেন না, বিশেষ করে মিডিয়ার লোকজন, আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সারা দেশের পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছেন। এতে জনগণ আশ্বস্ত হচ্ছে এবং ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহিত হচ্ছে।’ বক্তব্যের শেষে তিনি সবার মঙ্গল কামনা করেন।
বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ সকাল সাড়ে ৭টায় একযোগে দেশের ২৯৯টি সংসদীয় আসনে শুরু হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!