রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার দনিয়া অগ্রদূত স্কুল ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে মো. আবু সাঈদ সরকার (৫৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. ফারহান ইসরাক নিঝুম জানান, তার বাবা কাজলার দনিয়া অগ্রদূত স্কুল কেন্দ্রে ভোট দিতে যান। কেন্দ্রের পাঁচতলায় ওঠার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, বাবা হৃদরোগে ভুগছিলেন এবং এর আগে দু’বার হার্ট অ্যাটাক হয়েছিল।
তিনি আরও জানান, তাদের বাসা মুগদার মানিকনগর এলাকার ৭৬/১ নম্বর বাড়িতে। সেখানে পরিবার নিয়ে বসবাস করতেন আবু সাঈদ সরকার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!