সারাদেশের বিভিন্ন কেন্দ্রে ভোটার ও পোলিং এজেন্টদের বাধা দেওয়া ও হুমকির ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কিছু ক্ষেত্রে নিরবতা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি জানান, লক্ষ্মীপুর-১ ভাটোরা সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সরাসরি বিএনপি কর্তৃক ভোট প্রদানে বাধা দেওয়া হচ্ছে। ভোলা-১ আসনের বেশিরভাগ কেন্দ্রে গরুর মার্কার নেতাকর্মীরা হট্টগোল করছে, কিছু কেন্দ্রে পোলিং এজেন্টদের মারধরের খবরও পাওয়া গেছে।
বরিশাল-১ আসনের জয়গোপী ১০৫ নং কেন্দ্রে ধানের শীষের মিছিল ও জনসমাগম লক্ষ্য করা গেছে। ঝালকাঠি-১ রাজাপুর বড়াইয়া ইউনিয়নে হাতপাখার নেতাকর্মীদের কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বে দাঁড়াতে না দেওয়া এবং মারধরের ঘটনা ঘটেছে। এছাড়াও কুমিল্লা-১১ আসনের আলকড়া ও গুনবতি ইউনিয়নের কেন্দ্রে পোলিং এজেন্টদের কেন্দ্র না আসার জন্য হুমকি দেওয়া হয়েছে।
মাওলানা জাফরি বলেন, ‘নতুন বাংলাদেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নষ্ট যেন না হয়। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!