ভারতীয় ডাক বিভাগ মেগা স্টার দেবের নামে এবার ডাক টিকিট চালু করেছে । সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর জানান অভিনেতা নিজেই।
শনিবার (১৭ জানুয়ারি) ডাক টিকিটের ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেতা। ছবিতে দেখা যায়, ট্রেনের ইঞ্জিনের পটভূমিতে উজ্জ্বল হয়ে আছে তার মুখচ্ছবি।
ভারতীয় ডাক বিভাগকে ধন্যবাদ জানিয়ে পোস্টের ক্যাপশনে লেখেন, ‘আমি ভীষণভাবে সম্মানিত এবং অভিভূত। আমার নামে ডাকটিকিট চালু করার জন্য ভারতীয় ডাক বিভাগকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি সত্যিই কল্পনাও করতে পারিনি। একজন মানুষ হিসাবে সকলের ভালোবাসা এবং বিশ্বাসের এই স্বীকৃতি আমার কাছে চরম প্রাপ্তি। আমি চির কৃতজ্ঞ থাকব সকলের কাছে।’
শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল উৎসবে এই বিশেষ ডাকটিকিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেবের এই সম্মান প্রাপ্তিতে আনন্দে গোটা ঘাটালবাসী। ।
শুধু একজন অভিনেতা হিসাবে নয়, একজন ভালো মানুষ হিসাবেও মানুষের মন বারবার জয় করেছেন দেব। টলিউডে পা রাখার পর থেকেই অভিনয় দিয়ে ভক্ত-দর্শকের মন জয় করেছেন দেব। পরবর্তীতে রাজনীতির মাঠে নেমেও হয়ে উঠেছেন সকলের প্রিয়। রুপালি পর্দায় বাণিজ্যিক ঘরানার পাশাপাশি গল্পকেন্দ্রীক সিনেমাতেও নিজের সক্ষমতার প্রমাণ রেখেছেন।
এমআর/আরটিএনএনএ
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!