চলছে ২৪তম ঢাকা চলচ্চিত্র উৎসব। এ উৎসবে বাংলাদেশসহ ৯১টি দেশের ২৪৫টি সিনেমা দেখানো হবে। টানা কয়েক দিনের বর্ণাঢ্য আয়োজন শেষে রোববার (১৮ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।
জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিকেল ৪টায় শুরু হবে সমাপনী অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এবারের আয়োজনে বাংলাদেশের মোট ১৫টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখানো হয়। আন্তর্জাতিক পরিসরে দেশীয় চলচ্চিত্রকে তুলে ধরতে আলাদা ‘বাংলাদেশ প্যানারোমা’ সেকশন হিসেবে থাকছে । এই বিভাগে দেখানো হচ্ছে মোট ৯টি বাংলাদেশি সিনেমা। এদিকে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা নিয়ে সাজানো হয়েছে ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগ। ৪৯টি চলচ্চিত্র এই শাখায় দেখানো হচ্ছে ।
প্রতিদিনই থাকছে দেশ-বিদেশের নানা ধরনের সিনেমার প্রদর্শনী। আজ (১৮ জানুয়ারি) হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান।
বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ও লোকনাট্যকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘বেহুলা দরদী’ দেখানো হবে। এছাড়াও জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সিনেমা ‘শ্রাবণ জোৎস্নায়’ প্রদর্শিত হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
প্রধান ভেন্যুগুলোতে আজ যেসব সিনেমা দেখা যাবে....
জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)
সকাল সাড়ে ১০টা: পরিণাম (বাংলাদেশ), কুপ (সৌদি আরব), দ্য সিক্রেট (লিথুয়ানিয়া), শব্দের ওপারে (বাংলাদেশ), গুডবাই মাই ডোভ (বেলজিয়াম); বেলা ১টা: ডোন্ট ইউ ডেয়ার ফিল্ম মি নাউ (যুক্তরাষ্ট্র), এনালগ নেটিভস (জার্মানি), মিসটেকস অ্যান্ড ট্রাইস (চিলি); বেলা ৩টা: নানি (যুক্তরাষ্ট্র), তেমেতভ: দ্য ফরগটেন হিরো (উজবেকিস্তান), হোয়্যার ইজ মাই ফাদার (দক্ষিণ কোরিয়া); বিকেল ৫টা: বেহুলা দরদি (বাংলাদেশ); সন্ধ্যা সাড়ে ৭টা: শ্রাবণ জ্যোৎস্নায় (বাংলাদেশ)।
শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন:
বিকেল ৪টা: সমাপনী আয়োজন। প্রদর্শিত হবে সেরা পুরস্কার জয়ী সিনেমা। এতে সংগীত পরিবেশন করবেন আহমেদ হাসান সানি।
সমাপনী দিনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার দেয়া হবে। দেশ-বিদেশের সেরা নির্মাতাদের হাতেই উঠবে সেই সম্মাননা।
শনিবার উৎসবের মাস্টারক্লাসে আলেকজান্দ্রা মারকোভিচ ও তেরেসা ভীনার মতো বিশেষজ্ঞদের কাছ থেকে চলচ্চিত্র নির্মাণের গুরুত্বপূর্ণ কৌশল শেখার সুযোগ পেয়েছে তরুণ নির্মাতারা ।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!