দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার আনন্দে ভাসছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ কন্যাসন্তানের জন্ম দেন। নতুন অতিথির আগমনে পরিবারজুড়ে খুশির আমেজ বিরাজ করছে।
সন্তান জন্মের বিষয়টি নিজেই নিশ্চিত করেন পলাশ। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, কন্যাসন্তানের বাবা হয়েছি। সবার দোয়া কামনা করছি।”
টেলিভিশন দর্শকদের কাছে পলাশ বিশেষভাবে পরিচিতি পান কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্রটি তাকে দেশ বিদেশের দর্শকের কাছে ব্যাপক পরিচিত করে তোলে। পরবর্তীতে অভিনয়ের পাশাপাশি নির্মাণ কাজেও সক্রিয় রয়েছেন তিনি।
ব্যক্তিগত জীবনে ২০২২ সালে পারিবারিকভাবে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জিয়াউল হক পলাশ। ২০২৩ সালের জুলাই মাসে প্রথম সন্তানের বাবা হন তিনি। তখন তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান মোহাইমিনুল হক আহান। এবার কন্যাসন্তানের আগমনে পলাশের সংসারে যুক্ত হলো নতুন আনন্দ।
এদিকে কন্যাসন্তান জন্মের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!