বাংলাদেশের সংগীতাঙ্গনের এক উজ্জ্বল অধ্যায় আজ স্তব্ধ হয়ে গেল। প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই। কানাডার মন্ট্রিয়লের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
দীর্ঘ সংগীতজীবনে তিনি উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেললাইন বহে সমান্তরাল’, ‘জীবনানন্দ হয়ে, সংসারে আজও আমি’, ‘বন্ধুরে তোর মন পাইলাম না’, ‘এক নয়নে হয় না কান্দন’ এমন বহু জনপ্রিয় গানে তার সুর আজও শ্রোতার মনে গভীর দাগ কেটে আছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মন্ট্রিয়লের লাভাল মুসলিম কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।
ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া মো. শাহনেওয়াজের বয়স হয়েছিল ৭৮ বছর। জীবনের শেষ কয়েক বছর তিনি কানাডার মন্ট্রিয়লে সন্তানদের সঙ্গে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। তাঁর ছেলে মহিউদ্দিন নেওয়াজ স্বাধীন বর্তমানে বাংলাদেশ বেতারে মিউজিশিয়ান হিসেবে কর্মরত আছেন।
বাংলাদেশের সংগীত ইতিহাসে মো. শাহনেওয়াজ ছিলেন পথিকৃৎদের একজন। তিনি ছিলেন দেশের প্রথম সংগীতশিল্পী যিনি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) মিউজিক ডিরেক্টর হিসেবে দায়িত্ব পান। দীর্ঘ কর্মজীবনে দুই হাজারেরও বেশি গানে সুরারোপ করেছেন তিনি। দেশের প্রায় সব খ্যাতিমান শিল্পীই এক সময় তার সুরে কণ্ঠ মিলিয়েছেন।
তার মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোক। সুরের মাধ্যমে যিনি বহু প্রজন্মকে ছুঁয়ে গেছেন, সেই শাহনেওয়াজ থাকবেন তার সৃষ্টির মধ্যেই।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!