জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তান সফরে বুলবুল
জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তান সফরে বুলবুল   ছবি: সংগৃহীত

পাকিস্তানের লাহোরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, আইসিসি ও পিসিবির মধ্যকার জরুরি ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার আইসিসির সিদ্ধান্তের পর সৃষ্ট সংকট নিরসনেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়েই আলোচনা করতে এই বৈঠকে বসছে পিসিবি, বিসিবি ও আইসিসি। বৈঠক শেষে আজই দেশে ফিরবেন বিসিবি প্রধান। 

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জেরে নিরাপত্তা অজুহাতে ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে অসম্মতি জানায় বিসিবি। তবে আইসিসি সেই দাবি প্রত্যাখ্যান করে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয়। এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান, যারা আসরে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে।

বিসিবি ও পিসিবির সাম্প্রতিক এসব পাল্টাপাল্টি সিদ্ধান্তের ফলে আসন্ন বিশ্বকাপের সূচি ও সামগ্রিক আয়োজন নিয়ে এক নজিরবিহীন অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি ক্রমেই জটিল হলেও আইসিসির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বা বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। ক্রীড়া বিশ্লেষকদের মতে, এই সংকট কেবল মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নেই; বরং সিদ্ধান্ত ও পাল্টা সিদ্ধান্তের এই লড়াই বিশ্ব ক্রিকেট রাজনীতিতে দীর্ঘমেয়াদী ও বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে।

সূত্র: বিবিসি বাংলা।

রায়হান/আরটিএনএন