যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৫টি বোয়িং বিমান কিনবে সরকার।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৫টি বোয়িং বিমান কিনবে সরকার।   ছবি: আরটিএনএন

যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরকার ২৫টি বোয়িং বিমান কিনবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শেখ বশিরউদ্দিন বলেন, ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তির সময় আলোচনা সাপেক্ষে মার্কিন শুল্ক আরও কমানোর চেষ্টা করা হবে। তৈরি পোশাকখাতে এই শুল্ক শূন্যে নামিয়ে আনার চেষ্টা থাকবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় ৮০ হাজার কোটি টাকা। যা কমাতে কাজ করার চেষ্টা করেছে অন্তর্বর্তী সরকার। বাণিজ্যচুক্তি হলে দুই পক্ষের সম্মতিতে তা বিস্তারিত প্রকাশ করা হবে।