জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন দর্শকদের জন্য এসেছে টানটান উত্তেজনা, রহস্য আর হাসির খোরাক নিয়ে। তবে এবারের আসরে আগের দুই জনপ্রিয় চরিত্র সাবিলা নূর ও পারসা ইভানা কোনোভাবে দেখা যাচ্ছে না। নতুন চ্যাপ্টারে যুক্ত হয়েছেন অর্চিতা স্পর্শিয়া।
নাচের শিক্ষক ইভা চরিত্রের জনপ্রিয়তা অনেক বেশি হলেও পারসা যুক্তরাষ্ট্রে কোর্স ও পরিবারের কারণে শোতে অনুপস্থিত। এদিকে, সাবিলা নূরের অনুপস্থিতির কারণ স্পষ্ট করেছেন নিজেই।
এক সাক্ষাৎকারে সাবিলা জানিয়েছেন, ‘সিজন ৫’ শুরু হওয়ার সময়ই তার জন্য চলচ্চিত্রে বড় সুযোগ এসেছিল। ‘তাণ্ডব’ সিনেমার কাজ শুরু হওয়ার পর মনোযোগ পুরোপুরি সেখানে দিতে চেয়েছেন। “স্ক্রিনটাইম কম থাকলেও আমি নিজের দিক থেকে শতভাগ চেষ্টা করেছি। পুরো মনোযোগ সিনেমাতেই দিতে হয়েছিল,” বলেন তিনি।
সাবিলা আরও জানিয়েছেন, ‘তাণ্ডব’-এ তার সঙ্গে কাজ করেছেন মেগাস্টার শাকিব খান। এই সিনেমা দিয়েই তার চলচ্চিত্রে অভিষেক হয়। ইতোমধ্যেই তিনি শেষ করেছেন তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং, যা আসন্ন ঈদে মুক্তি পাবে।
বর্তমানে সাবিলা নিজেকে সময় দিচ্ছেন এবং আগামীতে ‘গোলাম মামুন’ নামে একটি ওটিটি প্রজেক্টে কাজ করবেন। গল্পটি হাতে পেয়েছেন এবং নতুনভাবে উপস্থাপনের চ্যালেঞ্জ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। সাবিলা জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিবারে তার সর্বদা শুভকামনা থাকবে।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!