যিশুর সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নীলাঞ্জনা শর্মা।
যিশুর সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নীলাঞ্জনা শর্মা।   ছবি: সংগৃহীত

টলিপাড়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নীলাঞ্জনা শর্মার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। পোস্টটি যিশু সেনগুপ্তের সঙ্গে তার সম্পর্কের সমাপ্তির ইঙ্গিত দিচ্ছে, যদিও কোথাও সরাসরি বিচ্ছেদের কথা লেখা হয়নি।

নীলাঞ্জনা পোস্টে লিখেছেন, “যখন কোনও কিছু শেষ হয়, তার মানে এটি অর্থহীন ছিল না। বরং সেটি আমাদের গড়ে তোলার কাজ শেষ করেছে।” তিনি কৃতজ্ঞতার কথাও উল্লেখ করেছেন নিজেকে চেনার প্রক্রিয়ায় যে শিক্ষা ও মর্যাদা অর্জিত হয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞ।

তিনি আরও বলেছেন, “আমি এখানে আমার কণ্ঠস্বর খুঁজে পেয়েছি। নিজের ভার নিজেই বহন করতে শিখেছি। এই সমাপ্তি আমাকে শূন্য করে দেয়নি, বরং স্পষ্টতা, সাহস এবং নিজের ওপর গভীর বিশ্বাস হিসেবে আমার মধ্যে থেকে যাবে।”

এই পোস্টের মাধ্যমে নীলাঞ্জনা সঠিকভাবে বোঝাতে চেয়েছেন, তার ব্যক্তিগত জীবন নতুন অধ্যায়ে প্রবেশ করেছে এবং এটি তার আত্মমর্যাদা ও স্বাধীনতার জন্য ইতিবাচক অভিজ্ঞতা হিসেবে গড়ে উঠেছে।

সিমু/আরটিএনএন