হুমকির মুখে রণবীর সিং, নিরাপত্তা বাড়াল পরিবার।
হুমকির মুখে রণবীর সিং, নিরাপত্তা বাড়াল পরিবার।   ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর সিং আবারও হুমকির মুখে পড়েছেন। সম্প্রতি পরিচালক রোহিত শেঠির বাড়িতে হামলার পরদিনই হোয়াটসঅ্যাপে একটি কণ্ঠবার্তা পান তিনি। ওই বার্তায় এক ব্যক্তি নিজেকে বিষ্ণোই গ্যাং-এর সদস্য পরিচয় দিয়ে রণবীরকে হুমকি দেন।

ভয়েস মেসেজে বলা হয়েছে, অভিনেতা যদি ‘লাইনে না’ আসেন, তাহলে তার ঘনিষ্ঠ ও কর্মীদের ক্ষতি করা হতে পারে। এছাড়া রণবীরের ম্যানেজার এবং অন্যান্য স্টাফদের ব্যক্তিগত তথ্যও তাদের কাছে আছে বলে দাবি করা হয়েছে। সরাসরি অভিনেতাকে নয়, তার আশপাশের মানুষদের টার্গেট করার ইঙ্গিতও দেওয়া হয়েছে বার্তায়।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, হুমকির বিষয়টি সামনে আসার পর রণবীর সিং-এর বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পরিবারও এ ঘটনায় আতঙ্কিত।

এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে অভিনেতা বা তার টিমের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে বলে জানা গেছে।

সিমু/আরটিএনএন