দক্ষিণ ভারতের সুপারস্টার ধানুশ সম্প্রতি আইনি নোটিশের মুখোমুখি হয়েছেন। তার বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছে প্রযোজনা সংস্থা থেনানডাল। সংস্থার দাবি, দীর্ঘদিন ধরে ছবির কাজ আটকে থাকায় তারা বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এজন্য ধানুশকে ২০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে।
২০১৬ সালে ধানুশ এবং থেনানডালের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি অনুযায়ী তিনি ছবিটি পরিচালনা করবেন এবং অভিনয়ও করবেন। কিন্তু গত দশ বছরে ছবির শুটিং শুরু হয়নি। সূত্রের খবর, ছবির চিত্রনাট্যে কিছু পরিবর্তন আনার প্রস্তাব আসার পর ধানুশ কাজ থেকে সরে দাঁড়ান, ফলে ছবির কাজ আটকে যায়।
আইনি নোটিশে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতিপূরণ না দিলে প্রযোজনা সংস্থা আরও কঠোর আইনগত পদক্ষেপ নেবে। সংস্থার আইনজীবীর মতে, ধানুশ চুক্তি সই করেও ছবির কাজে সহযোগিতা করেননি, যার কারণে প্রজেক্টটি মাঝপথেই আটকে আছে।
এই বিষয়ে এখনও পর্যন্ত ধানুশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!