দেশের প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১৬ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হলে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসা করার সময় তার হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ে। ১৯ ফেব্রুয়ারি চিকিৎসকদের তত্ত্বাবধানে সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর জানিয়েছেন, অস্ত্রোপচারের পর বর্তমানে বাবুর শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা স্থিতিশীল।
সাগর ফেসবুকে লিখেছেন, আল্লাহর রহমতে বাবু ভাই এখন অনেকটা ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফেরার জন্য আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। দেশের বিভিন্ন অংশের ভক্ত ও সহকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
ফজলুর রহমান বাবু দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় ও সঙ্গীত দিয়ে অসংখ্য মানুষের হৃদয় জয় করেছেন। বড় পর্দা এবং ছোট পর্দা উভয় মাধ্যমেই তার অবদান স্মরণীয়।
সিমু/আরটিএনএ
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!