ড্রাইভারের সঙ্গে সম্পর্কের অভিযোগ, মুখ খুললেন ডলি সায়ন্তনী।
ড্রাইভারের সঙ্গে সম্পর্কের অভিযোগ, মুখ খুললেন ডলি সায়ন্তনী।   ছবি: সংগৃহীত

একসময়ের জনপ্রিয় দম্পতি ডলি সায়ন্তনী ও রবি চৌধুরীর সম্পর্ক নিয়ে সম্প্রতি নতুন বিতর্ক শুরু হয়েছে। দীর্ঘদিন তাদের বিচ্ছেদের পর তারা এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে রবি চৌধুরীর এক সাক্ষাৎকারে আবারও আলোচনায় এসেছে তাদের সম্পর্ক।

সম্প্রতি একটি পডকাস্টে রবি চৌধুরী দাবি করেন, ডলির সঙ্গে বিপ্লব নামের এক ড্রাইভারের সম্পর্ক ছিল, যা তাদের সংসার ভাঙার অন্যতম কারণ। এছাড়া তিনি জানান, ডলির ফোনে ওই ব্যক্তিকে ‘দুলাভাই’ নামে সেভ করা ছিল। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, বিপ্লব দক্ষিণ কোরিয়ায় গাড়ি চালান এবং তাদের কোরিয়া সফরের সময়ই গাড়ি চালাতেন। রবি বলেন, এই তথ্য যাচাই করতে ডলির বড় ভাই বাদশা বুলবুলের সঙ্গে যোগাযোগ করেন এবং জানতে পারেন, তাদের পরিবারের কেউ ‘দুলাভাই’ নামে নেই। এ ঘটনার প্রেক্ষিতে তিনি ডলির সঙ্গে ডিভোর্সের সিদ্ধান্ত নেন।

অন্যদিকে, ডলি সায়ন্তনী এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে খারিজ করেছেন। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “সম্প্রতি আমাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব তথ্য ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।”

ডলি আরও বলেন, “আমি ইচ্ছাকৃতভাবে বিষয়টি নিয়ে বিতর্কে যেতে চাই না। সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। আমরা আমাদের মতোই আছি, বাকিটা সময়ের হাতে।”

ডিভোর্স প্রসঙ্গে তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, “ডিভোর্স আমি দিয়েছিলাম। কেন দিয়েছিলাম, সেই সময় প্রকাশ্যে বিস্তারিত জানিয়েছি। এতবছর পর এসব নিয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই।”

সিমু/আরটিএনএন