ইরান, ট্রাম্প, খোমেনি, ইসরায়েল, ফ্রান্স
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো   ছবি: সংগৃহীত

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং চলমান সংঘাতের উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, এই ফোনালাপে বারো "ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।" একই সঙ্গে তিনি "মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখা, উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক আইন মেনে পুনরায় জোরালো কূটনৈতিক আলোচনা শুরু করার প্রতি ফ্রান্সের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন।"

এছাড়া "ইরানে আটক" ফরাসি নাগরিকদের পরিণতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জ্যঁ-নোয়েল বারো। তিনি অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন বছরেরও বেশি সময় কারাগারে বন্দি রাখার পর গত নভেম্বরে ফরাসি নাগরিক জ্যাক প্যারিস ও সিসিল কোহলারকে মুক্তি দেয় ইরান। তবে তাদের পরিবারের দাবি, ওই গুপ্তচরবৃত্তির অভিযোগটি ছিল সম্পূর্ণ বানোয়াট। মুক্তি পেলেও এই দুই ফরাসি নাগরিক এখনও ইরান ছাড়ার অপেক্ষায় রয়েছেন।