নগরবাসীর সমস্যা সমাধান ও দুর্ভোগ লাঘবে ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন করেছে জামায়াত। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বারিধারায় আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নাগরিকবান্ধব ও কল্যাণকামী রাজনৈতিক সংগঠন হিসেবে নগরবাসীর সমস্যা সমাধান এবং দুর্দশা লাঘবে আধুনিক নগর ব্যবস্থাপনা ও সর্বাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) গড়তে জামায়াত দৃঢ়প্রতিজ্ঞ। স্বপ্নের নগরী গড়তে হলে জামায়াতের হাতকে শক্তিশালী করতে হবে।
সেলিম উদ্দিন বলেন, অপরিকল্পিত নগর ব্যবস্থাপনা, দুর্নীতি, লুটপাট এবং নগর প্রশাসনের দলীয়করণের কারণে ডিএনসিসিতে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে নগরজীবনে জনদুর্ভোগ বেড়েছে। মশার উপদ্রব, জলাবদ্ধতা, ময়লা-আবর্জনা, যানজট, পরিবহন খাতে নৈরাজ্য এবং রাস্তার খানাখন্দ সমস্যায় নগরবাসী চরম ভোগান্তিতে রয়েছে।
তিনি বলেন, এসব সমস্যা সমাধানে জামায়াত একটি গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় ‘নাগরিক সেবা অ্যাপ’ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে নগরবাসী তাদের যেকোনো সমস্যা সরাসরি জানাতে পারবেন এবং সেগুলো সমাধানে সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এ কর্মসূচি সফল করতে নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও মুহাম্মদ ইয়াছিন আরাফাত, কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জামাল উদ্দিন, ভাটারা থানা আমীর অ্যাডভোকেট রেজাউল করিম, বসুন্ধরা থানা আমীর মো. আবুল বাসার এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুহাম্মদ মঈদ উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে বক্তারা নগরবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!