ইরানে জন্ম নেওয়া বলিউড অভিনেত্রী মন্দানা করিমি সাম্প্রতিক এক বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে ভারত ছেড়ে নিজের দেশ ফিরতে চান।
গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে। এই হাই-প্রোফাইল হামলার পর মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। ইরান শোক মেনে নেয়া ছাড়াও প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে পার্শ্ববর্তী আরব দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এই ঘটনায় মন্দানা করিমি ‘ইনস্ট্যান্ট বলিউড’-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি শিগগিরই ভারতে কাটানো সময় শেষ করে ইরানে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি বলেন, “ইরান ইতিমধ্যেই নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে। বর্তমান শাসনব্যবস্থার অবসান সময়ের ব্যাপার। আমি এমন এক স্বাধীন ইরানের স্বপ্ন দেখি যেখানে নারীরা নিজের পছন্দমতো পোশাক পরতে পারবে, পড়াশোনা করতে পারবে এবং স্বাধীনভাবে জীবন যাপন করতে পারবে।”
মন্দানা আরও জানিয়েছেন, “ভারতে আমার অনেক সুন্দর স্মৃতি, বন্ধু ও ক্যারিয়ার হয়েছে। কিন্তু শেষ কয়েক মাসে আমি মুম্বাইতে একাকী বোধ করেছি। প্রকাশ্যে ইরানের পরিস্থিতি নিয়ে মতামত দেওয়ায় অনেক তথাকথিত বন্ধু হারিয়েছি। মনে হচ্ছে, ভারতে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে। এখন আমার জন্য দেশ বদলের সময়।”
তিনি আশা প্রকাশ করেছেন, ইরান মধ্যপ্রাচ্যের জন্য হুমকির পরিবর্তে নির্মাতা ও শান্তির পথপ্রদর্শক হিসেবে এগিয়ে আসুক। “যেদিন বর্তমান শাসনব্যবস্থা শেষ হবে, সেই দিনই দেশে ফিরে যাব। আমার ব্যাগ গোছানোও শেষ করেছি।”
খামেনির মৃত্যু ও ইরানের পাল্টা হামলার কারণে বিশ্ব রাজনীতি অস্থিরতায় ভুগছে। তেহরানের নতুন নেতৃত্ব এবং মার্কিন-ইসরায়েলি জোটের পরবর্তী পদক্ষেপের কারণে পুরো মধ্যপ্রাচ্য অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আছে।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!