ত্বক, হৃৎপিণ্ড ও ওজনের বন্ধু: ১৩ কারণ কেন খাওয়া উচিত ডালিম।
ত্বক, হৃৎপিণ্ড ও ওজনের বন্ধু: ১৩ কারণ কেন খাওয়া উচিত ডালিম।   ছবি: সংগৃহীত

ডালিম, যার নাম চীনে লাকি ফ্রুট, দেখতে যেমন সুন্দর, খেতেও ততই মজাদার। যদিও দাম একটু বেশি, তবুও পুষ্টিবিদরা মনে করেন এটি প্রতিদিনের খাদ্যতালিকায় থাকা উচিত। ডালিমে আছে প্রচুর ভিটামিন, খনিজ পদার্থ এবং শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট, যা শরীর ও ত্বকের জন্য একাধিক উপকারে আসে।

ডালিম শুধুমাত্র ফল হিসেবে নয়, ফ্রুট সালাদ, স্মুদি, জুস বা কাস্টার্ডেও ব্যবহার করা যায়।

ডালিম খাওয়ার ১৩টি গুরুত্বপূর্ণ উপকারিতা:

১. ত্বক সুরক্ষা: সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে এবং এন্টি-অক্সিডেন্টে ভরপুর।

২. ভিটামিন সি-এর উৎস: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি-কাশি কমায়।

৩. ত্বককে তরুণ রাখে: কোলাজেন ও অ্যালাস্টিন উৎপাদন করে বলিরেখা কমায়।

৪. প্রদাহ কমায়: শুষ্ক ও রুক্ষ ত্বককে আরাম দেয়।

৫. ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে: বিশেষ করে মূত্রনালী সংক্রান্ত ক্যান্সারে উপকারী।

৬. হৃদয় সুস্থ রাখে: কোলেস্ট্রল কমিয়ে স্ট্রোকের ঝুঁকি কমায়।

৭. ব্রণ ও দাগ কমায়: পেট পরিষ্কার রাখে এবং ত্বকের তেল নিয়ন্ত্রণে রাখে।

৮. ⁠ত্বক হাইড্রেশন: চুল এবং ত্বককে নরম ও আর্দ্র রাখে।

৯. স্মৃতিশক্তি উন্নত করে: আলজেইমার্স রোগীর জন্য বিশেষ উপকারী।

১০. ওজন নিয়ন্ত্রণে সহায়ক: পরিপূর্ণ পুষ্টি দেয় কিন্তু মেদ জমতে দেয় না।

১১. পাকস্থলী স্বাস্থ্য: ডায়েরিয়া ও হজম সমস্যা কমায়।

১২. রক্তনালী সুরক্ষা: প্লেক জমতে দেয় না, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

১৩. চুল পড়া রোধ করে: মাথার রক্ত সঞ্চালন বাড়ায় ও চুলকে উজ্জ্বল করে।

টিপস: প্রতিদিন একটি বা দুইটি ডালিম খেলে শরীর ও ত্বকের স্বাস্থ্য একই সঙ্গে বজায় থাকে।

সিমু/আরটিএনএন