রমজান মাসে খেজুর খাওয়া আমাদের দেশে বিশেষ জনপ্রিয়। তবে আধুনিক পুষ্টিবিজ্ঞান বলছে, খেজুর শুধু রমজানেই নয়, সারা বছর নিয়মিত খেলে স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয়। দিনে মাত্র দুই–তিনটি খেজুরই শরীরে লক্ষ্যযোগ্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
খেজুরের পুষ্টিগুণ
প্রতি ১০০ গ্রামে খেজুরে থাকে প্রায় ২৭৭–৩১৪ ক্যালরি। এটি দৈনন্দিন পটাশিয়ামের প্রয়োজনের ১৫ শতাংশ, ম্যাগনেশিয়ামের ১৩–১৪ শতাংশ এবং কপার ও আয়রনের প্রায় ৪০ শতাংশ সরবরাহ করে। এছাড়া ভিটামিন বি৬ এবং শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট যেমন ফ্ল্যাভোনয়েড, ক্যারোটিনয়েড ও ফেনোলিক অ্যাসিডও আছে।
বিশেষ উপকারিতা
হজম ও অন্ত্রের সুস্থতা
খেজুরে থাকা দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। এটি দীর্ঘ সময় পেট ভরা রাখার অনুভূতি দেয়, ফলে অতিরিক্ত খাবার গ্রহণ কমে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য হয়। পাশাপাশি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়, যা কোলন ক্যানসারের ঝুঁকি কমায়।
রক্তচাপ নিয়ন্ত্রণ
পটাশিয়ামের সমৃদ্ধি শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল কমায় এবং ভালো এইচডিএল বাড়ায়। এটি উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আশঙ্কা হ্রাস করে। নিয়মিত পটাশিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করলে ধমনিগুলো নমনীয় থাকে, যা হৃদরোগ প্রতিরোধে সহায়ক।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!