ইফতার করার পর চা কখন খাওয়া উচিত?
ইফতার করার পর চা কখন খাওয়া উচিত?   ছবি: সংগৃহীত

চা আমাদের দৈনন্দিন জীবনের একটি অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। সকালে এক কাপ চা না খেলে দিন শুরু হয় না, তবে রমজানে ইফতারের সময় চা খাওয়ার ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখা প্রয়োজন। অনেকেই অবহিত নন, ইফতারের ঠিক কতক্ষণ পর চা পান করা উচিত এবং এর উপকারিতা ও ক্ষতিকর দিকগুলো কী।

ইফতারের পর চা খাওয়ার উপকারিতা:
• স্নায়ু শিথিল করে: চায়ের অ্যান্টি-অক্সিডেন্ট ও ক্যাফেইন মানসিক সতেজতা এনে সারাদিনের ক্লান্তি কমাতে সাহায্য করে।
• পরিপাকতন্ত্রে সহায়ক: হালকা গরম চা হজম প্রক্রিয়া সহজ করতে পারে, বিশেষ করে যদি এতে আদা বা পুদিনার পাতা থাকে।
• ডিহাইড্রেশন কমায়: হারবাল বা গ্রিন টি শরীরের পানিশূন্যতা কমাতে সহায়ক।
• হজম প্রক্রিয়া উন্নত করে: সারাদিন না খেয়ে থাকার ফলে হজমে ব্যাঘাত হয়; ইফতারের পর চা হজম প্রক্রিয়া সহজ করতে সাহায্য করে।

ইফতারের পর চা খাওয়ার ক্ষতিকর দিক:
• আয়রন শোষণে বাধা: চায়ের ট্যানিন উপাদান শরীরের আয়রন শোষণে সমস্যা তৈরি করতে পারে, যা রক্তস্বল্পতার ঝুঁকি বাড়াতে পারে।

পরামর্শ: ইফতার করার পর কমপক্ষে ২০–৩০ মিনিট অপেক্ষা করে চা পান করলে হজম ও পুষ্টি উভয়ই উপকার পাবেন।

সিমু/আরটিএনএন