রমজানে সারা দিন সুস্থ ও সতেজ থাকার মূল চাবিকাঠি হলো পুষ্টিকর সেহরি। অথচ অসচেতনতাবশত আমরা এমন কিছু খাবার খেয়ে ফেলি, যা সারা দিনের ক্লান্তি ও তৃষ্ণা বাড়িয়ে দেয় এবং গ্যাস্ট্রিকের সমস্যার সৃষ্টি করে। তাই সেহরিতে সঠিক খাবার নির্বাচন করা অত্যন্ত জরুরি।
সেহরিতে যেসব খাবার এড়িয়ে চলবেন সেগুলো দেখে নিন-
১. অতিরিক্ত ভাজাপোড়া খাবার: পুরি, পরোটা, ভাজি বা ডিপ ফ্রাইড খাবার হজমে সময় নেয়। এতে অম্বল, গ্যাস্ট্রিক ও পেট ভারি লাগার সমস্যা হয়।
২. খুব ঝাল ও মসলাদার খাবার: অতিরিক্ত মরিচ-মসলা পেটে জ্বালা সৃষ্টি করে এবং সারাদিন তৃষ্ণা বাড়ায়।
৩. অতিরিক্ত লবণযুক্ত খাবার: আচার, চিপস, প্রক্রিয়াজাত খাবারে লবণ বেশি থাকে। এতে শরীরে পানিশূন্যতা দ্রুত দেখা দিতে পারে।
৪. অতিরিক্ত মিষ্টি খাবার: মিষ্টি, পায়েস বা মিষ্টিজাতীয় খাবার রক্তে শর্করা দ্রুত বাড়ায়, পরে আবার দ্রুত কমে যায়—ফলে দুর্বল লাগে।
৫. শুধু সাদা ভাত ও আলু নির্ভর খাবার: কার্বোহাইড্রেট বেশি হলে দ্রুত ক্ষুধা লাগে। প্রোটিন ও আঁশের ঘাটতি থাকলে শক্তি টেকে না।
৬. চা-কফি বেশি পান করা: ক্যাফেইন শরীর থেকে পানি বের করে দেয়, ফলে ডিহাইড্রেশন হতে পারে।
রোজা নির্বিঘ্ন ও আরামদায়ক করতে আপনার সেহরির তালিকায় কী রাখছেন, তা নিয়ে আজই সচেতন হন। সঠিক খাবারই দেবে আপনাকে সারা দিনের সতেজতা।
সেহরিতে কী রাখবেন?
১. ডিম, ডাল, মুরগি বা মাছের মতো প্রোটিন
২. লাল চাল বা আটার রুটি
৩. শাকসবজি
৪. দই বা দুধ
৫. পর্যাপ্ত পানি
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!