নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১১ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ছবি পোস্ট করে তিনি এই ঘোষণা দেন। ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করা ছবির নিচে লেখা রয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) রয়টার্সের খবরেও এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার এক সপ্তাহ পর ট্রাম্পের এই ঘোষণা লাতিন আমেরিকার ভূ-রাজনীতিতে সৃষ্টি করেছে চরম উত্তেজনা।
৩ জানুয়ারি, মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তাদের সরকারি বাসভবন থেকে আটক করে নিউইয়র্ক সিটিতে নিয়ে আসা হয়। বর্তমানে তারা দুজনই মাদক পাচারের অভিযোগে নিউইয়র্কের ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যে, ওয়াশিংটন অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার জ্বালানি খাতের নিয়ন্ত্রণ হাতে রাখবে এবং দেশটির সরকার সংস্কারে সক্রিয় ভূমিকা পালন করবে। রুবিওর ভাষ্য অনুযায়ী, ‘উপযুক্ত সময়ে’ তেলের মালিকানা পুনরায় ভেনেজুয়েলার সরকারের কাছে হস্তান্তর করা হবে।
মাদুরো অপহৃত হওয়ার পরপরই ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছিল এবং ভেনেজুয়েলার সেনাবাহিনীও তাকে সমর্থন দিয়েছিল।
এখন ভেনেজুয়েলায় একই সঙ্গে ডেলসি রদ্রিগেজ এবং ডোনাল্ড ট্রাম্প—উভয়ই নিজেদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করায় দেশটির প্রশাসনিক ও সার্বভৌম সংকট পৌঁছেছে চরমে ।
এদিকে, মাদুরো, তার আটকের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছেন এবং দাবি করেছেন যে তার গ্রেফতার আন্তর্জাতিক আইন এবং সার্বভৌমত্ব লঙ্ঘন করে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!