ইয়েমেনের রাজনীতিতে বড় ধরনের রদবদল ঘটেছে। দেশটির সৌদি-সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল (পিএলসি) প্রধানমন্ত্রী মঈন আব্দুল মালিক সাইদ (সালেম বিন ব্রেইক)-এর পদত্যাগপত্র গ্রহণ করেছে। একই সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শায়া মহসিন আল-জিন্দানিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সাবা’-এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বিন ব্রেইক আনুষ্ঠানিকভাবে কাউন্সিলের কাছে তার পদত্যাগপত্র জমা দেন এবং তা গৃহীত হয়। এরপরই কাউন্সিল শায়া মহসিন আল-জিন্দানিকে পরবর্তী মন্ত্রিসভা গঠনের দায়িত্ব প্রদান করে। এই পরিবর্তনের মাধ্যমে ইয়েমেনের প্রশাসনিক কাঠামোতে নতুন গতি আনার চেষ্টা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক এই পালাবদলের মধ্যেই আট সদস্যবিশিষ্ট প্রেসিডেন্সিয়াল কাউন্সিল তাদের এক সদস্য, ফারাজ সালমিন আল-বাহসানিকে বহিষ্কার করেছে। বাহসানি একজন দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী নেতা এবং বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থান করছেন।
সৌদি-সমর্থিত কাউন্সিলের এক আনুষ্ঠানিক রেজুলেশনে বলা হয়, "প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলে ফারাজ সালমিন আল-বাহসানির সদস্যপদ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" তাকে বহিষ্কারের কারণ হিসেবে এসটিসি নেতা জুবাইদির প্রতি সমর্থন, এসটিসির ক্ষমতা দখল প্রক্রিয়ায় সহায়তা এবং তার বিতর্কিত বিবৃতির কথা উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে ইয়েমেনের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার ওপর সৌদি আরবের পূর্ণ নিয়ন্ত্রণ বা একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হলো।
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে ‘উচ্চ দেশদ্রোহিতা’র অভিযোগে এসটিসি নেতা এবং পিএলসি সদস্য আইদারুস আল-জুবাইদিকেও বরখাস্ত করা হয়েছিল। তিনিও বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে আছেন।
ইয়েমেনের প্রধান দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল’ (এসটিসি), যাদেরকে সৌদি আরব ইউএই-সমর্থিত বলে দাবি করে থাকে, গত ডিসেম্বরে ইয়েমেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছিল। তারা সৌদি সীমান্তের কাছাকাছি চলে আসায় রিয়াদ বিষয়টিকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে। তবে পরবর্তীতে সৌদি-সমর্থিত যোদ্ধারা ওই এলাকাগুলোর অধিকাংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়।
যদিও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অতীতে ইয়েমেনের গৃহযুদ্ধে ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করেছে, বর্তমানে ভূ-রাজনীতি এবং তেল উৎপাদনসহ বিভিন্ন ইস্যুতে উপসাগরীয় এই দুই মিত্রশক্তির মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। ইয়েমেনের সাম্প্রতিক এই রাজনৈতিক রদবদল সেই দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!