যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের প্রতিনিধি এবং ডেমোক্র্যাট নেত্রী ইলহান ওমরের ওপর জনসভায় হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার মিনিয়াপোলিসে একটি ‘টাউন হল’ মিটিং চলাকালীন এক ব্যক্তি তাঁর দিকে অজ্ঞাত কোনো পদার্থ স্প্রে করে আক্রমণ চালান। তবে সৌভাগ্যবশত তিনি অক্ষত রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও সংবাদ সংস্থার সূত্রে জানা যায়, ইলহান ওমর যখন সভায় বক্তব্য রাখছিলেন, তখন হঠাৎ এক ব্যক্তি তাঁর দিকে এগিয়ে এসে স্প্রে ছোড়েন। তাৎক্ষণিকভাবে উপস্থিত জনতা ও নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে জাপটে ধরেন এবং মাটিতে ফেলে তার হাত বেঁধে ফেলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দর্শকদের বলতে শোনা যায়, “হায় খোদা, তিনি ওনার ওপর কিছু একটা স্প্রে করেছেন!” তবে হামলাকারীকে দ্রুত আটক করার পর হলভর্তি জনতা উল্লাস প্রকাশ করে।
হামলাকারীকে বের করে দেওয়ার পর ইলহান ওমর অত্যন্ত সাহসিকতার সাথে সভা চালিয়ে যান। হামলার ঠিক আগমুহূর্তে তিনি যুক্তরাষ্ট্রের ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইসিই) বিলুপ্ত করার দাবি জানাচ্ছিলেন এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের পদত্যাগ চাইছিলেন। তিনি জোর দিয়ে বলছিলেন, “আইসিই-কে সংস্কার করা সম্ভব নয়।”
রয়টার্সের তথ্যমতে, এই হামলায় ইলহান ওমরের কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে হামলাকারী ঠিক কী ধরনের পদার্থ স্প্রে করেছিলেন বা তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো বিস্তারিত কিছু জানায়নি। মিনিয়াপোলিস পুলিশ বা হোয়াইট হাউসের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক মতপার্থক্যের কারণে এ ধরনের ঘটনা মার্কিন রাজনীতির বিভক্তি ও উত্তেজনাকে আরও সামনে এনে দিচ্ছে বলে অনেকে মনে করছেন।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!