বিশ্বের প্রথম দেশ হিসেবে বৈদ্যুতিক গাড়িতে (ইভি) ‘লুকানো দরজার হাতল’ বা হিডেন ডোর হ্যান্ডেল নিষিদ্ধ ঘোষণা করেছে চীন। ধনকুবের ইলন মাস্কের টেসলা গাড়ির মাধ্যমে আধুনিক এই নকশাটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছিল।
সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির নিরাপত্তা নিয়ে পর্যবেক্ষক সংস্থাগুলোর কড়া নজরদারির মধ্যেই এই সিদ্ধান্ত এলো। বিশেষ করে চীনে শাওমির ইলেকট্রিক গাড়িতে দুটি ভয়াবহ দুর্ঘটনার পর বিষয়টি সামনে আসে। ওই দুর্ঘটনাগুলোতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে গাড়ির দরজা খোলা সম্ভব হয়নি বলে সন্দেহ করা হচ্ছে, যা প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, নতুন প্রবিধান অনুযায়ী এখন থেকে চীনে বিক্রি হওয়া গাড়িগুলোতে ভেতর ও বাইরে—উভয় দিকেই যান্ত্রিকভাবে (ম্যানুয়ালি) দরজা খোলার ব্যবস্থা বা মেকানিক্যাল রিলিজ থাকতে হবে। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।
দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, গাড়ির বাইরের দরজায় (বুট বা পেছনের ডিকি ছাড়া) হাতল ধরার জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা বা গর্ত থাকতে হবে, যার পরিমাপ কমপক্ষে ৬ সেমি বাই ২ সেমি বাই ২.৫ সেমি হতে হবে। এছাড়া গাড়ির ভেতরে দরজা খোলার উপায় নির্দেশ করার জন্য অন্তত ১ সেমি বাই ০.৭ সেমি মাপের চিহ্ন থাকতে হবে।
যেসব গাড়ির মডেল ইতিমধ্যে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়েছে এবং বাজারে আসার শেষ পর্যায়ে আছে, তারা তাদের নকশা হালনাগাদ করার জন্য আরও দুই বছর সময় পাবে।
চীনে ‘নিউ এনার্জি ভেহিকল’ বা এনইভি-এর বাজারে এই লুকানো হাতল অত্যন্ত সাধারণ একটি বিষয়। সরকারি সংবাদপত্র চায়না ডেইলি-র তথ্যমতে, দেশটির সর্বাধিক বিক্রিত ১০০টি এনইভি মডেলের প্রায় ৬০ শতাংশেই এই ফিচার রয়েছে। যদিও এই নিষেধাজ্ঞা বর্তমানে শুধু চীনের বাজারের জন্য প্রযোজ্য, তবে বিশ্বজুড়ে গাড়ি শিল্পে চীনের বিশাল প্রভাবের কারণে এর ঢেউ আন্তর্জাতিক বাজারেও লাগতে পারে।
এদিকে, টেসলার দরজার হাতল নিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে তদন্ত শুরু করেছে সেফটি রেগুলেটররা এবং ইউরোপেও কর্তৃপক্ষ নিজস্ব নিয়ম চালুর চিন্তাভাবনা করছে।
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) টেসলার ইলেকট্রিক দরজার হাতল নিয়ে একটি তদন্ত শুরু করে। অভিযোগ ছিল, হঠাৎ করে হাতল কাজ করা বন্ধ করে দেওয়ায় শিশুরা গাড়ির ভেতর আটকা পড়েছিল। সংস্থাটি জানায়, টেসলার ফ্ল্যাগশিপ ‘মডেল ওয়াই’ গাড়ির হাতল নিয়ে তারা নয়টি অভিযোগ পেয়েছে। এর মধ্যে চারটি ঘটনায় গাড়ির মালিকদের জানলা ভেঙে পরিস্থিতি সামাল দিতে হয়েছিল।
সূত্র : বিবিসি
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!