ভারতের রাজস্থানে একটি তিনতলা ভবন ধসে পড়েছে। এতে ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।
শনিবার রাতে রাজ্যের কোটা শহরের তালওয়ান্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। ভবনটিতে একটি রেস্তোরাঁ পরিচালিত হচ্ছিল। ভবনটি ধসে পড়ার সময় সেখানে কয়েকজন ক্রেতা ও কর্মী উপস্থিত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় বিধায়ক সন্দীপ শর্মা। রোববার (৮ ফেব্রুয়ারি) তিনি সাংবাদিকদের বলেন, ভবনটি হঠাৎ করেই ধসে পড়ে। তাঁর আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা থাকতে পারেন।
কোটা জেলার কালেক্টর পীযূষ সামারিয়া জানান, ভবন ধসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। তবে এই মুহূর্তে ঠিক কতজন মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন, তা নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানান তিনি।
উদ্ধার অভিযান এখনো চলছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে আরও ভারী যন্ত্রপাতি আনা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র: এনডিটিভি
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!