ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য দল হিসেবে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্রমন্ত্রী) মার্কো রুবিও। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশটি এই অঞ্চলের সমৃদ্ধি এবং নিরাপত্তার জন্য নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।
বিজয়ী দল ও এর নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে রুবিও লেখেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের নেতা তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন।” একই সঙ্গে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি। তার ভাষায়, “এই অঞ্চলের সমৃদ্ধি এবং নিরাপত্তা কার্যক্রম এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে।”
নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী–নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন সাতটি আসনে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!