ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাগেরহাট-২ আসনে বিএনপি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনায় রেফার করেছেন চিকিৎসক।
এলাকার সূত্রে জানা গেছে, বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেনের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ বাধে। একপর্যায়ে উভয় পক্ষ মারামারিতে জড়ায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের সবার বাড়ি বাগেরহাট সদর উপজেলার নোয়াপাড়া গ্রামে।
কচুয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “কচুয়ায় নির্বাচন–পরবর্তী সহিংসতায় ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে বিএনপির প্রার্থী ছিলেন শেখ মোহাম্মদ জাকির হোসেন।
একই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। এই দুই প্রার্থীকেই বড় ব্যবধানে হারিয়ে আসনটিতে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!