প্রেপ্তারের একদিন পর শুক্রবার রাতে চীনা মাছ ধরার নৌযানের ক্যাপ্টেনকে মুক্তি দিয়েছে জাপান। স্থানীয় একটি গণমাধ্যম এটি নিশ্চিত করেছে বলে জানিয়েছে এএফপি।
জাপানের মৎস্য সংস্থা দাবি করেছে, চীনা নৌযানের ক্যাপ্টেন জাপানের পরিদর্শন বা তল্লাশি করার নির্দেশ মানেননি তাই তাকে আটক করা হয়েছিল।
জাপান কর্তৃক চীনা মাছ ধরার একটি নৌকা আটক এবং ক্যাপ্টেনকে গ্রেপ্তারের পর চীন দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে নাবিকদের নিরাপত্তা ও আইনসম্মত অধিকার রক্ষার আহ্বান জানায়।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তার মেয়াদের মাত্র কয়েক সপ্তাহ পরেই বেইজিংকে সতর্ক করে বলেন, চীন যদি জোরপূর্বক স্বায়ত্তশাসিত দ্বীপটি দখল করতে চায়, তবে জাপান সামরিকভাবে হস্তক্ষেপ করবে।
তার প্রতিক্রিয়ায়, চীন জাপানের রাষ্ট্রদূতকে তলব করে, চীনা নাগরিকদের জাপান সফরের ব্যাপারে সতর্ক করেছে এবং রাশিয়ার সাথে যৌথ বিমান মহড়া করেছে।
চীন সম্ভাব্য সামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য জাপানে পণ্য রপ্তানির উপর নিয়ন্ত্রণও কঠোর করেছে, যা উদ্বেগ সৃষ্টি করেছে যে বেইজিং গুরুত্বপূর্ণ বিরল খনিজ পদার্থের সরবরাহ বন্ধ করে দিতে পারে।
জাপান এক বিবৃতিতে বলেছে, গত বৃহস্পতিবার আটককৃত একটি নৌকা জাপানের মেশিমা দ্বীপ থেকে দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ৮৯.৪ নটিক্যাল মাইল (১৬৬ কিলোমিটার) দূরে তাদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে অবস্থান করছিল, এটি কোনও বিতর্কিত এলাকা নয়।
রায়হান/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!