ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে দুই নেতার মধ্যে এই আলোচনা হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট বিষয়টি নিশ্চিত করেন।
লেভিট বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। এ ছাড়া মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ট্রাম্প সারাদিন পর্যবেক্ষণ করবেন।
তিনি বলেন, এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প মার-আ-লাগোতে তার জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের সঙ্গে রাতভর পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।
লেভিট বলে, হামলার আগে, পররাষ্ট্রমন্ত্রী (মার্কো) রুবিও কংগ্রেসকে বিজ্ঞপ্তি দিতে ‘গ্যাং অব এইট’ এর সব সদস্যকে কল করেছিলেন আর তিনি ওই আট সদস্যের মধ্যে সাতজনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন এবং তাদের বিষয়টি সম্পর্কে অবহিত করেন। প্রেসিডেন্ট ও তার জাতীয় নিরাপত্তা দল সারাদিন ধরে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।
‘গ্যাং অব এইট’ হলো এটি মার্কিন কংগ্রেসের সেনেট ও প্রতিনিধি পরিষদের উভয় দলীয় নেতাদের নিয়ে গঠিত একটি প্রভাবশালী গোয়েন্দা কমিটি। নিয়ম অনুযায়ী, গুরুত্বপূর্ণ কোনো জাতীয় নিরাপত্তা পদক্ষেপ বা সংকটের বিষয়ে এই কমিটিকে অবহিত করা বাধ্যতামূলক।
সূত্র: রয়টার্স
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!