কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশি আহত
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশি আহত।   ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় সেখানে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী আহত হয়েছেন। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এই হামলার ঘটনা ঘটে।

পরে আহত ওই প্রবাসীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। দূতাবাসের তরফেও সেখানে কাজ করা ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম এবং কুয়েত টাইমস অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, শনিবার হঠাৎ করেই কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। হামলার পরপরই বিমানবন্দরের জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী একজন বাংলাদেশি কর্মী এই হামলায় আহত হয়েছেন। দূতাবাসের পক্ষ থেকে তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।