মোদীকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু
মোদীকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু।   ছবি: সংগৃহীত

ইহুদি জনগণের পাশে থাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 

সোমবার (২ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু এ কথা জানান।

নেতানিয়াহু জানান, পশ্চিম এশিয়ায় চলমান পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন তিনি। এ ছাড়া ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে ‘ইহুদি জনগণের পাশে থাকার’ জন্য তিনি মোদিকে ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে মোদিও নিশ্চিত করেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এ সময় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন এবং চলমান সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন তিনি।

সূত্র: এনডিটিভি