ইরান, ট্রাম্প, খোমেনি, মার্কিন সিনেট
মার্কিন সিনেট   ছবি: সংগৃহীত

যুদ্ধের জন্য সিনেটের অনুমোদনের বিষয়টি কংগ্রেসের ডেমোক্র্যাট এবং অল্প কয়েকজন রিপাবলিকান নেতার সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন। তারা বলছেন, ট্রাম্প প্রশাসন কোনো ধরনের যথাযথ আইনি অনুমোদন ছাড়াই এই যুদ্ধে জড়িয়েছে।

সম্ভাবনা রয়েছে যে, মার্কিন সিনেট বুধবার একটি প্রস্তাব (রেজ্যুলেশন) উত্থাপন করতে পারে, যার মাধ্যমে নির্ধারিত হবে যে কংগ্রেস এই সামরিক অভিযানে সম্মতি দেবে কি না। প্রতিনিধি পরিষদও (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) তাদের কার্যসূচিতে একই ধরনের একটি প্রস্তাব অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তা সত্ত্বেও, সবচেয়ে বড় প্রশ্ন হলো: সামরিক অভিযান বন্ধ করার এই প্রস্তাবগুলো পাসের জন্য তারা কি কংগ্রেসের উভয় কক্ষের পর্যাপ্ত সদস্যদের সমর্থন জোগাড় করতে পারবেন? এটি আদৌ সম্ভব কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ ইতোমধ্যে অনেক রিপাবলিকান নেতাই বলেছেন যে, ট্রাম্প প্রশাসন যা করছে তা পুরোপুরি আইনিভাবেই বৈধ এবং এটিও ভুলে গেলে চলবে না যে, মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদ—কংগ্রেসের এই উভয় কক্ষের নিয়ন্ত্রণই এখন রিপাবলিকানদের হাতে।