ইরান, ট্রাম্প, খোমেনি, ইসরায়েল, ফ্রান্স
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো   ছবি: সংগৃহীত

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে আসা ইরানি ড্রোনগুলোকে আকাশে থাকা অবস্থাতেই নিষ্ক্রিয় (ধ্বংস) করেছে ফরাসি ‘রাফাল’ যুদ্ধবিমান। উল্লেখ্য, আমিরাতে ফরাসি নৌ, বিমান ও সেনাবাহিনীর শত শত সদস্য অবস্থান করছেন।

এর আগে মঙ্গলবার বারো জানিয়েছিলেন, ইরানি হামলা থেকে সামরিক ঘাঁটিগুলোকে রক্ষা করতে আমিরাতের আকাশে এসব যুদ্ধবিমান পাহারায় রেখেছে ফ্রান্স। বিমানগুলো আবুধাবির কাছে ধাফরা ঘাঁটিতে মোতায়েন রয়েছে। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, ক্রমবর্ধমান এই সংঘাতের প্রেক্ষিতে ফ্রান্স তাদের প্রধান (ফ্ল্যাগশিপ) বিমানবাহী রণতরী ভূমধ্যসাগরে পাঠাচ্ছে।