ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানি নৌবাহিনীর ফ্রিগেট (যুদ্ধজাহাজ) 'দেনা' ডুবিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র সাগরে একটি ‘নৃশংসতা’ চালিয়েছে, যার জন্য তাদের "চরম খেসারত বা অনুশোচনা করতে হবে।" সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি বলেন, "ইরান উপকূল থেকে ২ হাজার মাইল (৩,২১৩ কিলোমিটার) দূরে গভীর সমুদ্রে যুক্তরাষ্ট্র এই নৃশংসতা চালিয়েছে।"
তিনি আরও লেখেন, "প্রায় ১৩০ জন নাবিক নিয়ে ভারতীয় নৌবাহিনীর অতিথি হিসেবে যাওয়া ফ্রিগেট দেনা-তে আন্তর্জাতিক জলসীমায় কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই আঘাত হানা হয়েছে।" পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন: "আমার কথা লিখে রাখুন: যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করেছে, তার জন্য তাদের চরম খেসারত দিতে হবে।"
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের ষষ্ঠ দিনেও ইরানের ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ (মোবাইল মিসাইল লঞ্চ) সক্ষমতা ‘নির্মূল’ করার চেষ্টা অব্যাহত রয়েছে। এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম বলেছে, "আমরা এসব হুমকি শনাক্ত করে নিখুঁত নিশানায় ধ্বংস করে দিচ্ছি।" সেন্টকমের পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যায়, ভ্রাম্যমাণ মিসাইল লঞ্চার দাবি করে বেশ কয়েকটি স্থানে টানা হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!