ইরান, ট্রাম্প, খোমেনি, ইসরায়েল, মোদি
যুদ্ধজাহাজে থাকা এক আহত নাবিককে চিকিৎসা সেবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে   ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহের শুরুতে শ্রীলঙ্কা উপকূলের অদূরে আন্তর্জাতিক জলসীমায় টর্পেডো হামলা চালিয়ে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন। এতে অন্তত ৮৭ জন ইরানি নাবিক নিহত এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। তবে শ্রীলঙ্কার নৌবাহিনী অন্তত ৩২ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ভারত মহাসাগরে ইরানি জাহাজের ওপর এই টর্পেডো হামলাকে "দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো শত্রুর ওপর চালানো এ ধরনের প্রথম হামলা" হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। অন্যদিকে, ইরান এই ঘটনাকে 'বিনা প্ররোচনায় চালানো হামলা' বলে উল্লেখ করেছে।

নয়াদিল্লির তথ্যমতে, দেশে ফেরার উদ্দেশ্যে ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় প্রবেশের আগে ইরানি যুদ্ধজাহাজ 'আইআরআইএস দেনা' ভারতে আয়োজিত একটি নৌ মহড়ায় অংশ নিয়েছিল। তা সত্ত্বেও, যুদ্ধজাহাজটি ডুবে যাওয়ার ঘটনার পর আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাতে ভারতীয় নৌবাহিনীর এক দিনেরও বেশি সময় লেগে যায়।

ভারতের অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা ভারত মহাসাগরে 'নিট সিকিউরিটি প্রোভাইডার' বা মূল নিরাপত্তা প্রদানকারী হিসেবে ভারতের ভূমিকা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। তাদের মতে, মার্কিন সাবমেরিনের এই হামলা খোদ ভারতের নিজস্ব সামুদ্রিক আঙিনায় তাদের ক্ষমতা ও প্রভাবের সীমাবদ্ধতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

 

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই