এশিয়ান কাপের অভিষেক আসরে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুক্রবার সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ০–৫ গোলে পরাজিত হয়।
ফিফা র্যাংকিংয়ে উত্তর কোরিয়ার অবস্থান ৯ নম্বরে, আর বাংলাদেশের অবস্থান ১১২। শক্তিমত্তা ও র্যাংকিংয়ের এই বড় ব্যবধানের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে উত্তর কোরিয়া।
প্রথমার্ধেই একাধিক আক্রমণ সামলাতে হয়েছে বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তারকে। তিনি কয়েকটি দারুণ সেভ করলেও বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় উত্তর কোরিয়া। বক্সের মধ্যে অধিনায়ক আফিদা খন্দকারের ফাউলে পেনাল্টি পায় তারা। বিরতির আগে আরেকটি গোল হজম করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্র খুব একটা বদলায়নি। আক্রমণের ধার অব্যাহত রেখে ৬৩ ও ৬৪ মিনিটে টানা দুই গোল করে উত্তর কোরিয়া। ম্যাচের শেষদিকে আরও একটি গোল যোগ করে তারা, ফলে ৫–০ গোলের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।
এর আগে আসরের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২–০ গোলে হারলেও বেশ লড়াই করেছিল বাংলাদেশ। তবে উত্তর কোরিয়ার বিপক্ষে তেমন সুযোগ তৈরি করতে পারেনি দলটি। পুরো ম্যাচে প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে কোনো শটও নিতে পারেনি বাংলাদেশ।
দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের খুব কাছে চলে গেছে উত্তর কোরিয়া। অন্যদিকে বাংলাদেশের পরবর্তী ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে পয়েন্ট পেলে কোয়ার্টার ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে পারবে বাংলাদেশ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!