ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, তাদের যুদ্ধবিমানগুলো ইরানের রাজধানীতে বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে নতুন দফার হামলা শুরু করেছে। এক বিবৃতিতে ইসরায়েল এই হামলাকে "ব্যাপক" বলে উল্লেখ করলেও এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি।
এর কিছুক্ষণ আগেই তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, রাজধানীর আকাশে যুদ্ধবিমানের গর্জনের পাশাপাশি স্পষ্ট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা 'ড্রোন ক্যারিয়ার' (ড্রোন বহনকারী জাহাজ) হিসেবে পরিচিত একটি ইরানি জাহাজে হামলা চালিয়েছে এবং জাহাজটিতে "বর্তমানে আগুন জ্বলছে।"
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের সপ্তম দিনে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেছে, "সমগ্র ইরানি নৌবাহিনীকে ডুবিয়ে দেওয়ার মিশনে মার্কিন বাহিনী একটুও পিছপা হচ্ছে না।"
সেন্টকম ড্রোন ক্যারিয়ারটিকে "আকারে প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটি বিমানবাহী রণতরীর (এয়ারক্রাফট ক্যারিয়ার) সমান" বলে বর্ণনা করেছে। তবে হামলাটি ঠিক কোথায় চালানো হয়েছে, ওই পোস্টে তা স্পষ্ট করা হয়নি। সেন্টকমের পোস্ট করা হামলার একটি ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের হামলার শিকার হওয়ার পর কথিত ওই ইরানি জাহাজটি ঘন ধোঁয়ায় ঢেকে গেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!