বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সামরিক তদন্তকারীরা মনে করছেন, ইরানের একটি বালিকা বিদ্যালয়ে হামলার জন্য সম্ভবত মার্কিন বাহিনীই দায়ী। ওই হামলায় ১৬৫ জন শিশু নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রতিবেদনে রয়টার্স দুজন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করেছে। তবে স্কুলটিতে বোমা হামলার বিষয়ে মার্কিন এই তদন্তের বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা। এছাড়া, এই তদন্ত এখনও শেষ হয়নি বা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বলেও উল্লেখ করা হয়েছে।
গত শনিবার দক্ষিণ ইরানের মিনাব শহরের ওই প্রাথমিক বিদ্যালয়টিতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল—যে কোনো এক পক্ষের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সেসময় জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি বাহরেইনি জানিয়েছিলেন যে, হামলায় ১৫০ জন শিক্ষার্থী নিহত হয়েছে। পরবর্তীতে এই নিহতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়ায়।
হামলায় নিহত স্কুলছাত্রী ও কর্মচারীদের জন্য চলতি সপ্তাহে ইরানে এক বিশাল গণজানাজার আয়োজন করা হয়। উল্লেখ্য, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী—ইচ্ছাকৃতভাবে কোনো স্কুল, হাসপাতাল বা অন্য কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালানো একটি সুস্পষ্ট যুদ্ধাপরাধ।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!