ইরান, ট্রাম্প, খোমেনি, ইসরায়েল
বাহরাইনের মানামায় 'ফিন্যান্সিয়াল হারবার টাওয়ারস' লক্ষ্য করে হামলা চালানো হয়েছে   ছবি: সংগৃহীত

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, গত রাতে বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত বাণিজ্যিক ভবন 'ফিন্যান্সিয়াল হারবার টাওয়ারস' লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, মূলত ওই ভবনেই ইসরায়েলি দূতাবাস অবস্থিত হওয়ায় সেখানে এই হামলা চালানো হয়। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই বাণিজ্যিক ভবনের কাছাকাছি একটি ইরানি ড্রোন মাঝ আকাশেই আটকে দিয়ে (ইন্টারসেপ্ট করে) ধ্বংস করা হয়েছে।