সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে বৈঠক করেছেন এবং এ সময় তারা মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি ও নিরাপত্তা শঙ্কা নিয়ে আলোচনা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, "দুই ভাতৃপ্রতিম দেশের মধ্যকার কৌশলগত প্রতিরক্ষা চুক্তির কাঠামোর" আওতায় এই আলোচনা অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "উভয় পক্ষই আশা প্রকাশ করেছে যে ইরান দূরদর্শিতা ও যুক্তির পথ বেছে নেবে এবং ভ্রান্ত হিসাব-নিকাশ থেকে দূরে থাকবে।" এদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদ শহরের পূর্ব দিকে একটি ড্রোন ধ্বংস (ইন্টারসেপ্ট) করা হয়েছে।
এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল যে, দেশের দক্ষিণাঞ্চলে ৪টি ড্রোন ধ্বংস করা হয়েছে এবং 'প্রিন্স সুলতান বিমান ঘাঁটি' লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আটকে দিয়ে ধ্বংস করা হয়েছে।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!