ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট   ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) স্কট বেসেন্ট ফক্স নিউজকে বলেছেন, "আজ রাতে ইরানের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় বোমা হামলা (বোম্বিং ক্যাম্পেইন) হতে যাচ্ছে।" তিনি বলেন, মার্কিন হামলায় "ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপক যন্ত্র (লঞ্চার) ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর সবচেয়ে বেশি ক্ষতি করা হবে এবং আমরা তাদের সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করে দিচ্ছি।"

হরমুজ প্রণালীর ওপর তেহরানের নিয়ন্ত্রণের দিকে ইঙ্গিত করে বেসেন্ট ইরানের বিরুদ্ধে "অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরির চেষ্টার" অভিযোগও তোলেন। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে তাদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং এই হুমকি নস্যাৎ করতে (ইন্টারসেপ্ট করতে) তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

সামরিক বাহিনীর মতে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা ইতোমধ্যে মোবাইল ফোনে সতর্কবার্তা পেয়েছেন। সামরিক বাহিনী আরও জানায়, "আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।"

অন্যদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদ শহরের পূর্ব দিকে একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এর আগে, মন্ত্রণালয় জানিয়েছিল যে দেশের দক্ষিণাঞ্চলে ৪টি ড্রোন ধ্বংস করা হয়েছে এবং 'প্রিন্স সুলতান বিমান ঘাঁটি' লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আটকে দিয়ে ধ্বংস করা হয়েছে।

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই