ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।   ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার মধ্যেই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কখনোই কারো কাছে আত্মসমর্পণ করবে না।

শনিবার (৭ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, আমাদের নিঃশর্ত আত্মসমর্পণের যে স্বপ্ন তারা দেখছে, সেই স্বপ্ন নিয়েই তাদের কবরে যেতে হবে।

ইরানের এই কঠোর অবস্থান মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। এর আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, তেহরান নিঃশর্ত আত্মসমর্পণ না করলে তার সরকার ইরানের সঙ্গে কোনো প্রকার আলোচনায় বসবে না। ওয়াশিংটনের এই ‘চাপ প্রয়োগের নীতির’ বিরুদ্ধেই আজ পাল্টা অবস্থান নিলেন পেজেশকিয়ান।

গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর দেশটিতে বর্তমানে একটি অস্থায়ী কাউন্সিল রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করছে। তিন সদস্যের এই কাউন্সিলে রয়েছেন-

১. প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

২. বিচার বিভাগের প্রধান গালাম হোসেইন মোহসেন এজেই।

৩. জ্যেষ্ঠ আলেম আলরেজা আরাফি।

মধ্যপ্রাচ্যে বর্তমানে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি হামলা-পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৈশ্বিক শক্তিগুলোর নানামুখী কূটনৈতিক তৎপরতা চললেও যুদ্ধ থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।

সূত্র: সিএনএনএন