আঞ্চলিক জ্বালানি অবকাঠামোতে ইরানের হামলা জোরদার হওয়ার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলজুড়ে উদ্বেগ বাড়ছে। গত কয়েক ঘণ্টার মধ্যে বাহরাইনে জ্বালানির ট্যাংকে হামলা হয়েছে। অন্যদিকে বুধবার ওমানের বন্দরনগরী সালালাহতে ড্রোন হামলায় জ্বালানির ট্যাংকগুলো লক্ষ্যবস্তু করা হয়। একই দিন হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজেও হামলা চালায় ইরানিরা। ওমানের কোস্টগার্ড ওই জাহাজের ২০ জন নাবিককে উদ্ধার করতে সক্ষম হলেও এখনও তিনজন নিখোঁজ রয়েছেন।
তবে এই ঘটনার সময়টি বেশ কৌতূহল জাগানিয়া। প্রণালিতে জাহাজ লক্ষ্য করে হামলা বা মাইন না বিছানোর বিষয়ে ট্রাম্প ইরানকে সতর্ক করার পরপরই এই ঘটনাটি ঘটে।
ইরানিরা জানিয়েছে, থাইল্যান্ডের পতাকাবাহী ওই জাহাজটি তাদের নির্দেশ অমান্য করায় তারা সেটিকে লক্ষ্যবস্তু করেছে। তারা বলেছে, প্রণালি দিয়ে যাতায়াত করতে হলে সব জাহাজকেই তাদের অনুমতি নিতে হবে। তারা আরও সতর্ক করে দিয়েছে যে, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের এই অত্যন্ত সংকীর্ণ নৌপথটি ব্যবহার করতে দেওয়া হবে না, যেখান দিয়ে বিশ্বের মোট তেলের ২০ শতাংশ সরবরাহ করা হয়।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!