ইরান হুঁশিয়ারি দিয়েছে যে, তাদের তেল ও জ্বালানি অবকাঠামোর ওপর কোনো হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সহযোগী বা মার্কিন মালিকানাধীন তেল কোম্পানিগুলোর স্থাপনায় পাল্টা হামলা চালানো হবে। তবে ইরানের রাষ্ট্র-সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি দাবি করেছে, খারগ দ্বীপে মার্কিন হামলায় কোনো তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।
ফারস-এর মাঠপর্যায়ের সূত্রের বরাতে জানা গেছে, দ্বীপে ১৫টিরও বেশি বিস্ফোরণ ঘটেছে এবং এরপর ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে। যুক্তরাষ্ট্র মূলত সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা, জোশেন নৌ ঘাঁটি (Joshen Sea Base), একটি বিমানবন্দর কন্ট্রোল টাওয়ার এবং একটি হেলিকপ্টার হ্যাঙ্গার লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে, যুক্তরাষ্ট্র ইরানের খারগ দ্বীপে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ওই দ্বীপটি দিয়েই ইরানের অধিকাংশ অপরিশোধিত তেল রপ্তানি হয়। ট্রাম্প আরও হুমকি দেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দেওয়া অব্যাহত রাখে, তবে ওই দ্বীপের তেল অবকাঠামোতেও হামলা চালানো হবে। উল্লেখ্য, ছোট এই দ্বীপটি দিয়েই ইরানের অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!