ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র
ইরানের হামলায় ইসরায়েলের ক্ষতিগ্রস্ত ভবনের ছবি   ছবি: সংগৃহীত

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আহত অবস্থায় ১৭৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে চলমান যুদ্ধে ইসরায়েলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৯২৪ জনে। এর আগে জানানো হয়েছিল, ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলে এ পর্যন্ত মোট ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনাসদস্য প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, বুধবার দক্ষিণ লেবাননে তাদের হামলায় হিজবুল্লাহর ২০ জনেরও বেশি যোদ্ধা নিহত হয়েছেন। সেনাবাহিনীর ৩৬তম ডিভিশনের অভিযান ও বিমান হামলায় এসব যোদ্ধা প্রাণ হারান বলে জানানো হয়েছে। হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট স্থল অভিযান’ শুরুর ঘোষণার পর গত সোমবার থেকে দক্ষিণ লেবাননজুড়ে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

এসব হামলার জেরে ১০ লাখের বেশি লেবানিজ নাগরিক তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার বলেছেন, ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি দেশটির দক্ষিণাঞ্চলে বাসিন্দাদের ফিরে যাওয়ার অনুমতি দেবেন না।

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই